Game

2 years ago

Ashia Cup 2023 : আজ পাকিস্তান-শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই

Pakistan Cricket Team (File Picture)
Pakistan Cricket Team (File Picture)

 

কলম্বো, ১৪ সেপ্টেম্বর : আজ এশিয়া কাপের আসরের অঘোষিত সেমিফাইনাল। মুখোমুখি শ্রীলংকা ও পাকিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্যে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এই ম্যাচের বিজয়ী দল হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ। আজকের ম্যাচ যদি বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত বা টাই হয় তাহলে রান রেটে এগিয়ে থাকার জন্য ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। লংকানদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।

গত বছর দুবাইয়ে এশিয়া কাপ টি-২০ ফরম্যাটের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলংকা। তবে ঐ ম্যাচের পর সীমিত ওভারের ক্রিকেটে এই দুই দলের আর দেখা হয়নি। এ বছরের জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লংকানরা। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫৫বার মুখোমুখি হয়েছে এই দু’দল। এর মধ্যে শ্রীলংকার জয় ৫৮টিতে, পাকিস্তানের জয় ৯২ ম্যাচে। ১টি ম্যাচ টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।

You might also like!