Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Opening Ceremony IPL 2023 : আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যারা থাকছেন

IPL 2023
IPL 2023

 

আহমেদাবাদ, ৩১ মার্চ  : আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১৬তম আসর মাঠে গড়াচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা।

এই তালিকায় আছেন রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং। তবে তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং ছাড়া বাকিদের অংশগ্রহণের বিষয়টি এখনো রয়েছে গুঞ্জনের পর্যায়ে। তামান্না ও অরিজিতের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বিকেল ৬টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে বাহুবলীসহ অসংখ্য দক্ষিণী সিনেমায় পর্দা মাতানো অভিনেত্রী তামান্না ভাটিয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবেন।

জল্পনা আছে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করবেন দক্ষিণের আরেক বিখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানাও। 'পুষ্পা' খ্যাত এই অভিনেত্রী ছাড়াও পারফর্ম করতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর গানে গানে দর্শক মাতাতে অরিজিৎ সিং তো থাকছেনই।

You might also like!