Game

2 years ago

ICC WC 2023 : বিশবকাপের নবম দিনেমুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

ICC WC 2023 , NZvs BAN Match Update
ICC WC 2023 , NZvs BAN Match Update

 

চেন্নাই, ১৩ অক্টোবর : শুক্রবার বিশ্বকাপের নবম দিন। জমে উঠেছে বিশ্বকাপ। গতকাল লখনউয়ের একানা স্টেডিয়ামে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচেও হারতে হল দক্ষিণ আফ্রিকার কাছে।দক্ষিণ আফ্রিকা এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ-এ উঠে এল। আজ শুক্রবার পরীক্ষা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। তবে নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। প্রথমে ইংল্যান্ড ও পরে নেদারল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজে কিউয়িরা। এই দু’টি ম্যাচেই নজর কেড়েছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র,উইল ইয়ংরা, ডেভান কনওয়েরা।

অন্যদিকে বিশ্বকাপের শুরুটা আফগানদের হারিয়ে ভালো হলেও , দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে শোচনীয় ভাবে হারতে হয়েছে সাকিবদের। ফলে আজ কিউয়িদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড একেই শক্তিশালী দল, তার ওপর আজ দলে যোগ দিচ্ছেন তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।


You might also like!