
কলকাতা, ২১ এপ্রিল : ফেডারেশনের নয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ম্যাচে পেছানো হচ্ছে ম্যাচের সময়। অর্থাৎ পুরোনো সূচি অনুযায়ী দুপুর ৩টের সময় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এবার গরমের দিকে নজর রেখে বিকেল সওয়া চারটে নাগাদ শুরু হবে ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ।
উল্লেখ্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে দুই শিবির। আজ নৈহাটি স্টেডিয়ামে নামছে দুই শিবির।
