
কলকাতা, ১১ নভেম্বর : বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ৩৬ বছর বয়সী ডেভিড মালান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন। কিন্তু তার শেষ বিশ্বকাপটি রাজকীয় ভাবে সমাপ্তি হল না। এই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে যে দুটো সেঞ্চুরি হয়েছে তার একটি মালানের। আজ পাকিস্তানের বিপক্ষে ইডেনের ম্যাচটিই সম্ভবত তার শেষ ম্যাচ হতে যাচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছেন মালান।
এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয়, আমি দলের দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার। আমি জানিনা ভবিষ্যতে কী হবে। দলের সিদ্ধান্তই বা কী হবে, আমার সিদ্ধান্তই বা কী হবে। আজ সম্ভবত ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে নামবো। এরপর হয়তো নতুন কোনো অধ্যায় শুরু হবে। কে জানে!'
