Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Jai Shah:৪ জুলাই দেশে ফিরছে টিম ইন্ডিয়া, বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন জয় শাহ

Jai Shah
Jai Shah

 

নয়াদিল্লি, ৩ জুলাই : টিম ইন্ডিয়া দেশে ফিরছে ৪ জুলাই, বৃহস্পতিবার। টিম ইন্ডিয়ার সদস্যদের নিয়ে বিশেষ বিমান বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে। হারিকেন বেরিলের জন্য টিম ইন্ডিয়ার সদস্যদের দেশে ফিরতে দেরি হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন, টিম ইন্ডিয়ার সদস্যদের পাশাপাশি ওই বিমানে ভারতীয় মিডিয়ার সদস্যদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিল-এর দাপট রয়েছে। সেটার কারণে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ভারতীয় দলও বিশ্বকাপ জেতার পর আটকে ছিল সেই দেশে। অবশেষে বুধবার সকালে মিলল স্বস্তির খবর। বৃহস্পতিবারই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরছেন রোহিতরা।

You might also like!