Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ, বিদায়ের পথে নিউজিল্যান্ড

T20 World Cup
T20 World Cup

 

ত্রিনিদাদ, ১৩ জুন : বৃহস্পতিবার গ্রুপ পর্বের টানা তিনটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে শেষ আট নিশ্চিত করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।আর এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে চলেছে নিউজিল্যান্ড।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারল। ক্যারিবীয়দের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে নিউজিল্যান্ড। তাতে ১৩ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস কিছুটা প্রতিরোধ গড়েন।৩৩ বলে ৪০ রান করে ফেরেন ফিলিপস। শেষ ওভারে ৩৩ রানের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা চিন্তায় ফেলেছিলেন স্যান্টনার। তবে শেষ পর্যন্ত বাকি ৪ বলে মাত্র ৭ রান নেন তিনি।ওখানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের জয়ের আশা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। আর গুদাকেশ মতি ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।


You might also like!