
হানঝাউ, ২৫ অক্টোবর : চিনের হানঝাউয়ে চলছে এশিয়ান প্যারা অলিম্পিক। বুধবার পঞ্চম দিনে ভারতকে নবম সোনা এনে দিলেন হরিয়ানার সোনিতের ছেলে সুমিত। জ্যাভলিন থ্রয়ের এফ ৬৪ বিভাগে বিশ্ব রেকর্ড করে সোনা জিতলেন তিনি।
উল্লেখ্য, ২০২০ টোকিও অলিম্পিকেও সোনা পেয়েছিলেন সুমিত। এদিন এই বিভাগেই পুষ্পেন্দু সিং ব্রোঞ্জ পদক জিতেছেন। এখনও পর্যন্ত এই গেমস থেকে ভারত ৩৪টি পদক পেয়েছে। এরমধ্যে নটি সোনা, ১২ টি রুপো, ১৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। গেমসের পঞ্চম স্থানে রয়েছে ভারত। খেলা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
