Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Game

1 year ago

World Test Championship: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা,কমছে ভারতের আশা

ICC World Test Championship (Symbolic picture)
ICC World Test Championship (Symbolic picture)

 

কলকাতা, ৩০ ডিসেম্বর : রবিবার সেঞ্চুরিয়ানে এক রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেটে জিতে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। টেস্টে চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ হার দক্ষিণ আফ্রিকার। ম্যাচ জেতার হার ৬৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে টেম্বা বাভুমার দল।

দক্ষিণ আফ্রিকা ফাইনাল নিশ্চিত করায় ভারতের আশা একটু একটু করে কমছে।এই চক্রে ভারতের আছে শুধু দুই টেস্টের ফল, অস্ট্রেলিয়ার বিপক্ষে। একটি চলমান মেলবোর্ন টেস্ট। তারপর আছে সিডনি টেস্ট। নিজেদের এ দুটি টেস্ট জিতলেও যে রোহিত শর্মারা ফাইনাল খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার দিকে।ফাইনাল খেলার দারুণ আশা জাগিয়ে রাখা অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি ছাড়াও দুই টেস্টের সিরিজ আছে শ্রীলঙ্কার বিপক্ষে।

ভারত ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দুটি টেস্ট জিততে হবে। আর অস্ট্রেলিয়া ভারতের পর আবার হারতে হবে শ্রীলঙ্কার কাছেও।কিন্তু সবকিছু কি ভারতের প্রত্যাশামতো হবে? মেলবোর্ন টেস্টেই তো হারের শঙ্কা মাথায় নিয়ে মাঠে লড়ছে তারা। এই টেস্ট হারলে এক রকম ফাইনালের আশা শেষ হয়ে যাবে ভারতের।

You might also like!