Game

2 years ago

IPL 2024 : অধিনায়ক শ্রেয়স আইয়ার, নিলামের আগেই ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

Shreyas Iyer
Shreyas Iyer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নেতা শ্রেয়শ আইয়ার। ১৯ তারিখ দুবাইয়ে নিলামে বসার আগেই বৃহস্পতিবার একথা ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে একথা জানিয়েছেন কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর। দলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন শ্রেয়সও। ওই বিবৃতিতে তিনি জানিয়েছেন, গত বছর চোট তাঁকে ছিটকে দিয়েছিল। এবার তাঁর নেতৃত্বে মাঠে নামবে কলকাতা।

পিঠের চোটের কারণে গত মরশুমে বল পড়ার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন শ্রেয়স। তাঁর বদলি হিসাবে অধিনায়ক করা হয়েছিল দিল্লির ক্রিকেটার নীতীশ রানাকে। ভাল-মন্দ মিশিয়ে পারফরম্যান্স করেছিল কলকাতা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মস্তিকে ভাল শুরু করেও শেষ বেলায় একটি ম্যাচ হেরে নকআউট হাতছাড়া হয়েছিল কলকাতারা।

মরশুম শুরুর আগেই এবার মেন্টর হিসাবে ফিরিয়ে আনা হয়েছে গৌতম গম্ভীরকে। আর নিলামে বসার আগেই নেতা হিসাবে ঘোষণা করা হল শ্রেয়সের নাম। এবার নজর থাকবে দুবাইয়ের টেবলের দিকে। কারণ, ওই দিন গম্ভীরকে সঙ্গে নিয়ে আরিয়ান-সুহানারা কী দল তৈরি করবেন, সেটাই এখন আগ্রহ।

You might also like!