Game

2 years ago

Asian Games:সোনা হল না, রুপোতেই থামলেন সরবজ্যোৎ-দিব্যা

Sarabjyot-Divya stopped at gold, not gold
Sarabjyot-Divya stopped at gold, not gold

 

হানঝাউ, ৩০ সেপ্টেম্বর: ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনার বদলে রুপোতেই থামলে হল ভারতের সরবজ্যোৎ সিং ও দিব্যা থাদিগোল সুব্বারাজকে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের যোগ্যতা পর্বে শীর্ষে ছিলেন দুই ভারতীয়। সরবজ্যোৎ সিং তিন সিরিজের পর ২৯১ পয়েন্ট স্কোর করেছিলেন। দিব্যা থাদিগোল সুব্বারাজ ২৮৬ স্কোর করেন। মোট ৫৭৭। চিনের ও ইরানের শুটারদের পিছনে ফেলে এক নম্বরে শেষ করার ফলে সরাসরি সোনার লড়াইয়ে নামার সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারতের দুই ছেলে-মেয়ে। শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হল না। তবে চিনকে সোনা জিততে হল লড়াই করে।

সরবজ্যোতের সঙ্গে তাঁর জুটি এর আগেও সাফল্য পেয়েছিল গত মে মাসে বাকু বিশ্ব মিটে । ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলস ইভেন্টে সোনা জিতেছিল এই ভারতীয় জুটি।

২২ বছরের সরবজ্যোৎ ইতিমধ্যেই সোনার স্বাদ পেয়ে গিয়েছেন হানঝাউ গেমসে। ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা পেয়েছেন অর্জুন সিং চিমা, শিবা নারওয়ালের সঙ্গে। তবে ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক আসেনি। সেই আক্ষেপ মিক্সড ডাবলসে মেটাতে চান পঞ্জাবের ছেলে।


You might also like!