Breaking News
 
Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু?

 

Game

3 years ago

Salman Khan came to kolkata:শহরে পা রাখলেন সলমন খান, তৈরি ইষ্টবেঙ্গল মাঠ

Salman Khan came to kolkata
Salman Khan came to kolkata

 

কলকাতা, ১৩ মে  : অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই আজ সন্ধ‍্যা ৬টায় 'দাবাং শো।' আনন্দে ভাসছে কলকাতা। তৈরিও ইস্টবেঙ্গল মাঠ।লাল হলুদ তাঁবুতে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। ১৩ বছর পর শহরে আসছেন। তাই স্বভাবতই উন্মাদনা একটু বেশিই।

সলমনের এই শো প্রথমে হওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারিতে ইকো পার্কে। কিন্তু শো বাতিল হয়ে যায়। অবশেষে সেই শো শনিবার হচ্ছে ইস্টবেঙ্গল মাঠে। ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উপলক্ষে হচ্ছে এই শো। উদ্যোক্তাদের দাবি, দাবাং শো হাউসফুল হবে। ৮টি জোনে ভাগ করে দর্শকদের বসার বন্দোবস্ত করা হয়েছে। এই জোনগুলোকে সলমনের ছবির নামেই নামকরণ করা হয়েছে।

সবচেয়ে কম টিকিটের মূল্য ৬৯৯ টাকা। সর্বাধিক মূল্য ৩ লক্ষ। যা অরিজিৎ সিংয়ের কনসার্টকেও ছাপিয়ে গিয়েছে। এই অর্থের টিকিটের সঙ্গে থাকছে খাদ্য এবং পানীয়র ব‍্যবস্থা।

এই মূহুর্তে তারকায় ভরা কলকাতা। সলমান ছাড়া এই তালিকায় রয়েছেন- সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, প্রভু দেবা, গুরু রান্ধাওয়া, মণীশ পল, আয়ুশ শর্মা প্রমুখ। রয়েছেন সোহেল খান এবং তাঁর টিম।

নিরাপত্তা ব‍্যবস্থাও কঠোর। ত্রিস্তরীয় নিরাপত্তার বেষ্টনীতে থাকবেন সলমন। আধুনিক ব্যারিকেডিং করে সামাল দেওয়া হবে ভিড়।

তবে সন্ধ‍্যা ৬টায় অনুষ্ঠানের আগে বিকাল ৪টের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার কালিঘাটের বাড়িতে দেখা করবেন এই বলিউড তারকা। তারপর সেখান থেকেই তিনি সরাসরি যাবেন ইস্টবেঙ্গল মাঠে।



You might also like!