Game

2 years ago

Ronaldo:জোড়া গোল করে আল-নাসরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াধ, ২৩ সেপ্টেম্বর : ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অ্যান্ডারসন তালিস্কা দু'জনেই আল-নাসরের হয়ে করলেন জোড়া গোল। তাতে জয় পেয়েছে তাদের দল। এই জয়ে স্বস্তি যেমন পেল দল তেমনই স্বস্তি পেলেন রোনাল্ডো! শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় রিয়াধের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-নাসর ও আল-আহলি। ম্যাচটিতে ৪-৩ গোলে জয় পেল রোনালদোর দল আল-নাসরে।

মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া আল-নাসর এই নিয়ে টানা পাঁচটি জয় পেল। এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল রোনালদোর দল। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। আর সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ।

You might also like!