Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Djokovic victory 2025:দর্শকসারিতে রজার ফেডেরার, জয় পেলেন জোকোভিচ

Djokovic wins match
Djokovic wins match

 

লন্ডন, ৮ জুলাই : দর্শক সারিতে রজার ফেডেরার থাকলেই নোভাক জোকোভিচ জিততে পারতেন না কোনও ম্যাচ। এবারও জেগেছিল সেই শঙ্কা। তবে এবার ঘুরে দাঁড়িয়ে সেই ধারা ভাঙলেন সার্বিয়ান তারকা। অ্যালেক্স ডি মিনোরকে হারিয়ে উঠলেন উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে।

সেন্টার কোর্টে সোমবার শুরুটা ভীষণ বাজে হয় জোকোভিচের। আধা ঘণ্টার মধ্যে হেরে যান প্রথম সেট। সেই ধাক্কা সামলে পরপর দুই সেট জিতে নেন তিনি।

চতুর্থ সেটে জোকোভিচ আবার পিছিয়ে পড়েন ৪-১ গেমে। রয়্যাল বক্সে ছিলেন উইম্বলডনে পুরুষ এককের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফেডেরার। তার রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা জোকোভিচ এরপর দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিলেন।

তিন ঘণ্টা ১৮ মিনিটে অস্ট্রেলিয়ান ১১তম বাছাইকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।

কিংবদন্তি ফেডেরারের সামনে অবশেষে জিততে পারার উচ্ছ্বাস ম্যাচ শেষে জোকোভিচের কণ্ঠে ধরা দিল, তাঁর চোখে-মুখেও ছিল সেই প্রতিফলন।

“এটাই হয়তো প্রথমবার যে, তিনি (গ্যালারিতে বসে) আমাকে খেলতে দেখছেন এবং আমি ম্যাচ জিতলাম। গত কয়েকবার (তাঁর সামনে) আমি হেরে গিয়েছিলাম, তাই অভিশাপটা কাটাতে পেরে ভালো লাগছে।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…