
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে ফের দুঃসংবাদ। এবার আইপিএলে অনিশ্চিত অলরাউন্ডার শিবম দুবে। তাঁর চোট একযোগে উদ্বেগ বাড়াল মুম্বই এবং চেন্নাইকে। কারণ, মুম্বইয়ের হয়ে রণজি খেলেন শিবম। আর আইপিএলে ধোনির চেন্নাইয়ের অন্যতম বড় ভরসা এই ক্রিকেটার।
জানা গিয়েছে, রণজি ট্রফির গ্রুপের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন শিবম। তাঁর পাঁজরে চোট রয়েছে বলে জানা গিয়েছে। এই মরশুমে চার ম্যাটে ৪০৭ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে দুটি শতরানও।
সম্প্রতি ভারতের জার্সিতে ঘরের মাঠে কার্যত একাই সিরিজ জিতিয়েছিলেন এই ক্রিকেটার। আফগানিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে সফলও হয়েছিলেন। আইপিএলে যদি তিনি ছিটকে যান, তাহলে অবশ্যই চিন্তা বাড়বে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
