Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Tata IPL 2023 : আজ আইপিএলে রয়েছে রাজস্থান বনাম দিল্লি ও মুম্বই বনাম চেন্নাই ম্যাচ

IPL 2023
IPL 2023

 

চেন্নাই, ৮ এপ্রিল : আজ রয়েছে আইপিএলের ডাবল হেডার। বিকেলে প্রথমে সাক্ষাৎ হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের। আর রাতে মুম্বইতে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।


উল্লেখ্য, রাজস্থান ও দিল্লি এই দুই দল এ বারের আইপিএলে ২টো করে ম্যাচে খেলেছে। তার মধ্যে রাজস্থান ১টিতে জিতেছে, ১টিতে হেরেছে। অন্যদিকে চলতি আইপিএলে জয়ের মুখ এখনও দেখেনি দিল্লি। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২৬ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে ১৩ বার করে জিতেছে দুই দল। এ বার দেখার নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে।


আর ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে চেন্নাই এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জিতেছে আর ১টিতে হেরেছে। মুম্বই খেলেছে ১টি ম্যাচে এবং সেটিতে হেরেছে। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩৪ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে মুম্বই জিতেছিল ২০ বার আর সিএসকে জিতেছিল ১৪ বার। এ বার দেখার নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে।

You might also like!