Game

2 years ago

Premier League 2023-24 : প্রিমিয়ার লিগ: বছরের শেষটা জয়ে রাঙাল ম্যানচেস্টার সিটি

Premier League  23-24 (File picture)
Premier League 23-24 (File picture)

 

ম্যানচেস্টার, ৩১ ডিসেম্বর :শক্তির দিক থেকে শেফিল্ড ইউনাইটেডের থেকে অনেক এগিয়ে ম্যান সিটি l কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে তেমন ভাবে আক্রমণের ঝড় তুলতে পারল না তারা। তবে ম্যাচের আধিপত্য ধরে রেখে অনায়াসে জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা জয় পেল সিটি। এর ফলে ভালোভাবে বছরটা শেষ করল।ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রদ্রির গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস।এই জয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গত মরশুমের ট্রেবল জয়ীরা। 

১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪০।আজ আরেক ম্যাচে বার্নলিকে ৩-২ গোলে হারানো অ্যাস্টন ভিলা উঠেছে দুইয়ে। ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে দলটির পয়েন্ট ৪২। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লিভারপুল, ইয়ুর্গেন ক্লপের দল একটি ম্যাচ কম খেলেছে।আর দুই ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছে আর্সেনাল।তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৪০।

You might also like!