
ভেনেজুয়েলা, ১২ ফেব্রুয়ারি: প্রি- অলিম্পিক ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আসন্ন প্যারিস অলিম্পিকের টিকিট পেল আর্জেন্টিনা।
কথাই ছিল ব্রাজিলকে হারাতে পারলেই অলিম্পিকের টিকিট পাবে আর্জেন্টিনা। সেটাই করেছে আর্জেন্টিনা। চীর প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রেখে আর্জেন্টিনা গোল পায় ম্যাচের ৭৮ মিনিটে। গোল করেন লুসিয়ানো গন্ডু। এই গোলের আনন্দে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা। আর এই গোলই আর্জেন্টিনাকে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করে দেয়। প্রাক অলিম্পিক টুর্নামেন্ট থেকে দুটি দল যাবে অলিম্পিকে। যার একটি টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।
উল্লেখ্য ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে শেষবার অংশ নিয়েছিল আর্জেন্টিনা। সেবার স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পর অলিম্পিকে যেতে পারে প্যারাগুয়ে অথবা ভেনেজুয়েলা। এই দুই দলের ম্যাচে ড্র করলেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করবে প্যারাগুয়ে। তবে অলিম্পিকে জায়গা করে নিতে জয় পেতেই হবে ভেনেজুয়েলাকে।
