
পুনে, ২ নভেম্বর : এবার চোট নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিলেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। এক ম্যাচ খেলার পর ফের ইনজুরিতে পড়েন তিনি। এরপর এই তালিকায় যুক্ত হলেন পেসার ম্যাট হেনরি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। পরে তাকে চিকিৎসা দেওয়ার পর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই পেসার এই ম্যাচে আর বোলিং করতে পারবেন না। হেনরি মাঠ ছাড়ার পর তার অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মিডিয়াম পেসার জিমি নিশাম।
এর আগে থেকে কিউইদের ইনজুরির তালিকায় আছেন লোকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান। এর ফলে পুরো ১৫ জনের স্কোয়াডে ফিট ক্রিকেটারের তালিকা করলে ১১ জনেই থামতে হচ্ছে টম ল্যাথামের দলটিকে। কারণ ট্র্যাভেলিং রিজার্ভে থাকা অতিরিক্ত ক্রিকেটারদের মাঠে নামার সুযোগ নেই।
