Game

2 years ago

Pep Guardiola: শেষ সময়ের গোলে ঘরের মাঠে হার এড়িয়েছে পেপ গুয়ার্দিওলার দল

Pep Guardiola
Pep Guardiola

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে পর্যন্ত ব্যবধান ধরে রাখল চেলসি। আশা জাগাল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু একের পর এক আক্রমণের সুফল পেল ম্যানচেস্টার সিটি। রদ্রির গোলে হার এড়াল পেপ গুয়ার্দিওলার দল। দুই দলের রোমাঞ্চকর লড়াই শেষ হল সমতায়।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সিটি। রাহিম স্টার্লিংয়ের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তাঁরা। ৮৩ মিনিট পর হলান্ডের ছোঁয়ায় সমতা ফেরায় সিটি। গোল করেন রদ্রি দুই দলের আগের ম্যাচ শেষ হয়েছিল ৪-৪ সমতায়। এবারও ম্যাচ হল ড্র। এই ড্রয়ে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল দলটি। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকল লিভারপুল। শিরোপা ভাগ্য চলে এলো ইয়ুর্গেন ক্লপের দলটির হাতে। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকা আর্সেনালও লড়াইয়ে থাকল প্রবলভাবে। আর ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান দশম।

You might also like!