Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক ২০২৪ : সেইন নদীর উপর উদ্বোধনী অনুষ্ঠানের পরীক্ষা স্থগিত

Paris Olympic 2024 (File Picture)
Paris Olympic 2024 (File Picture)

 

প্যারিস, ১৮ মে: প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা সেইন নদীর উপর। ঠিকঠাক কাজ হয়ে এগিয়ে চলছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে সেই কাজ বন্ধ রাখা হয়েছে। অলিম্পিক কর্তৃপক্ষ জানাচ্ছে, যে নৌকাগুলি ২৭ মে অনুষ্ঠানে ক্রীড়াবিদদের নিয়ে সেইন নদীতে ছয় কিলোমিটার প্যারেড করবে তারই পরীক্ষা-নিরীক্ষা চলছিল। কিন্তু সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে তা স্থগিত করা হয়েছে।

ক্রীড়ার ডেপুটি মেয়র পিয়েরে রাবাদান বলেছেন, “সেইনের প্রবাহ খুব বেশি। তাই কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে আশা করছি ২৬ জুলাইয়ের আগে প্রযুক্তির যাবতীয় কাজ সেরে ফেলতে পারব। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল এখনও ১৭ জুন নির্ধারিত রয়েছে। তাছাড়া সেইন নদী প্যারিস গেমসের একটি কেন্দ্রীয় উপাদান। কারণ এটি উদ্বোধনী অনুষ্ঠান এবং উন্মুক্ত জলে সাঁতার এবং ট্রায়াথলন ইভেন্টের আয়োজন করবে।"


You might also like!