Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023,RCB VS KKR:প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স, জয়ের লক্ষ্যে নামবে বিরাট কোহলি

TATA IPL 2023,RCB VS KKR
TATA IPL 2023,RCB VS KKR

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি IPL-এ ৩৬ তম ম্য়াচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। বিরাটদের ঘরের মাঠে এই ম্য়াচটা অন্যতম গুরুত্বপূর্ণ KKR-এর কাছে। কারণ এই ম্যাচে হেরে গেলে প্লে অফের দৌড় থেকে বেরিয়ে যাবে তারা। এমনিতেই পরপর চারটে ম্যাচ হেরে ধুঁকছে নাইটরা। তবে RCB-র বিরুদ্ধে নামার আগে KKR-এর পক্ষে রয়েছে পরিসংখ্যান।

অতীতের পরিসংখ্য়ান ঘাঁটলে দেখা যাবে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি IPL-এ প্রথম ম্য়াচে RCB কে শাসন করেছে KKR। ইডেনের মাঠে কলকাতা স্পিন ভেল্কিতে শেষ করেছে RCB-কে। তিন স্পিনারের দাপটে দেখা গিয়েছে। এরপর একটা ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে হারতে হয়েছে। ফলে এই ম্যাচটা জিততেই হবে। আর এই ম্য়াচে জিততে গেলে পিচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পিচ

চিন্নস্বামী স্টেডিয়াম বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। ব্য়াটে বল আসে এবং ব্য়াটারদের পক্ষে তা সুবিধার হয়। ফলে শুরু থেকে ব্যাটাররা সুবিধা করতে পারেন। এই ম্যাচেও পিচটা একইরকম হবে বলে মনে করা হচ্ছে। যেই দলের ব্য়াটিং যত শক্তিশালী তারাই শেষ হাসি হাসবে। গত কয়েকটা ম্যাচে KKR-এর বিরুদ্ধে ২০০-র বেশি রান করেছে দলগুলো। ফলে KKR-এর বোলারদের অবস্থা এতেই বোঝা যায়। KKR-এর বোলারদের বিরুদ্ধে RCB-র ব্যাটাররা যে রোড রোলার চালাবে তা বলাই যায়।

আবহাওয়া

এই ম্যাচে কোনও বৃষ্টির সম্ভবনা নেই। তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

চলতি বছর RCB-র ব্যাটিং ও বোলিং দুটোই সাফল্য পাচ্ছে। তবে ব্যাট হাতে মাত্র তিনজন রান পাচ্ছেন। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল রান পাচ্ছেন। বাকিরা পাচ্ছেন না। বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ যেকোনও পরিস্থিতিতে উইকেট তুলছেন।অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স চলতি বছর একদমই ভালো ছন্দে নেই। সতটা ম্যাচের মধ্যে দুটোতে জিতেছে তারা। দলের বোলিং দাঁত ফোটাতে পারছে না। অন্যদিকে ব্যাটাররাও ধারাবাহিক নন। ওপেনিং জুটি নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা ফল দিচ্ছে না। নাইট বোলিংয়ের অবস্থা এতটাই খারাপ যে CSK ২৩৫ রান তুলেছে ইডেনে। জবাবে KKR মাত্র ১৮৬ রান তুলতে পারে।

দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, মহিপাল লোমোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সূযশ প্রভুদেশাই, ডেভিড উইলি, ওয়ানিনডু হাসারঙ্গা, মহম্মদ সিরাজ, বিজয়কুমার বৈশাখ, হর্ষল প্যাটেল

কলকাতা নাইট রাইডার্স

এন জগদীশন, জেসন রয়, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইসি, শার্দূল ঠাকুর, সূয়শ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

You might also like!