Game

2 years ago

IPL 2024 : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নয়া চমক, এবার ওভারে দুটি বাউন্সার

IPL to allow two bouncers per over
IPL to allow two bouncers per over

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল আর ব্যাটারদের খেলা নয়। এবার এই টুর্নামেন্ট থেকে ফায়দা নেবেন বোলারাও। কারণ, এবার থেকে এক ওভারে ফিরছে দুটি বাউন্সারের নিয়ম। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে পরীক্ষা মূলক ভাবে এই নিয়ম চালু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে সাফল্য এসেছে। প্রাক্তনদের দাবি, নতুন এই নিয়মের ফলে আইপিএলে রানের দাপট খানিকটা কমতে পারে। যদিও ভারতের পিচ থেকে দুটি বাউন্সার নিয়মের পরেও বোলাররা কতটা সুবিধা পাবেন, তাতে প্রশ্ন থাকছে।

গত মরশুম থেকে শুরু হয়েছে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। এই মরশুমে তা চালু থাকবে। এই নিয়ম নিয়ে গতবছর মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিন্তু এই নিয়মের ফলে অনেক দলই সুবিধা পেয়েছিল। তাই এই বছর আরও একবার এই নিয়ম রেখে দেওয়া হচ্ছে।

তবে দুটি বাউন্সার নিয়ে বোর্ডের এই নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। তাঁদের মতে, আইপিএলে ব্যাটারদের আধিপত্য কমবে। এদিকে নিলামের আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন তিন ক্রিকেটার। দুই জন বাংলাদেশের এবং একজন ইংল্যান্ডের।


You might also like!