Game

2 years ago

Jr. Neymar : আল-হিলালকে দ্বিতীয় ম্যাচেও জেতাতে ব্যর্থ নেইমার!

Neymar Jr. (File picture)
Neymar Jr. (File picture)

 

রিয়াধ, ১৯ সেপ্টেম্বর : দ্বিতীয় ম্যাচেও পেলেন না গোলের দেখা, দলও পেল না জয়ের দেখা। অভিষেক হওয়ার পর ভালো যাচ্ছে না ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের। ক্লাব আল-হিলালে নাম লেখানোর পরে দলটির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ম্যাচটিতে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাভবাহোর বিরুদ্ধে খেলতে নেমেছিল নেইমারের আল-হিলাল। ম্যাচটি ১-১ গোলে আমিমাংসিত থেকেছে। স্টেডিয়ামের দর্শকরা নেইমারের দিকে চেয়ে থাকলেও তিনি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য,গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের অভিষেক ম্যাচে ক্লাবটি জয় পেলেও তার পা থেকে গোল আসেনি। তার অ্যাসিস্টে আল-হিলাল জয় পায় ৬-১ গোলে।

You might also like!