Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Doha Diamond League: ১৬ মে দোহা ডায়মন্ড লিগের মাধ্যমে মরশুম শুরু করবেন নীরজ চোপড়া

Neeraj Chopra
Neeraj Chopra

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল : ডাবল অলিম্পিক পদকজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন যে তিনি ১৬ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগে তাঁর মরশুম শুরু করবেন । টোকিও অলিম্পিকে সোনা ও ২০২৪ প্যারিস গেমসে রৌপ্য পদক জয়ী চোপড়া বলেছেন, "টানা তৃতীয় বছরের জন্য দোহায় ওয়ান্ডা ডায়মন্ড লিগে ভালো সাফল্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। সেই সঙ্গে কাতারে ভারতীয় ভক্তদের কাছ থেকে আরও উৎসাহী সমর্থনের জন্যও উন্মুখ হয়ে আছি।"কাতারের ভারতীয় জনগণ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, "আমি কাতারে যে সমর্থন পাই তাতে আমি অভিভূত। তাদের ধন্যবাদ জানানোর মতো যথেষ্ট ভাষা আমার নেই।" নীরজ এখন চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন রেকর্ডধারী কোচ জ্যান জেলেজনির অধীনে কাজ করছেন। দোহার প্রতিযোগিতার পর, চোপড়া ২৪ মে পঞ্চকুলায় 'নীরজ চোপড়া ক্লাসিক' জ্যাভলিন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…