Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Sunil Naraine:এখনও স্বমহিমায় দেখা গেল না নারিনকে, ৬ কোটির "ফ্লপ শো" চলছে কলকাতা নাইট রাইডার্সে!

Narine is still not seen in his glory, 6 crore "flop show" is going on in Kolkata Knight Riders!
Narine is still not seen in his glory, 6 crore "flop show" is going on in Kolkata Knight Riders!

 

কলকাতা, ২ মে : ক্যারিবিয়ান সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যার পারফরম্যান্স এতদিন পর্যন্ত ছিল অনবদ্য। কেউ তার পারফরমেন্স নিয়ে এতদিন কথা বলেন নি। কিন্তু এখন তার পারফরমেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’বার আইপিএল জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই ক্যারিবিয়ান স্পিনারের। এ বার কি তাহলে এই মিস্ট্রি স্পিনারকে বিদায় জানানোর সময় এসেছে! এই মিস্ট্রি স্পিনারের পারফরম্যান্স কিন্তু সেই কথাই বলছে। কয়েক বছর ধরেই সুনীল নারিনের সাফল্য কিন্তু ভালো নেই। বলা যেতে পারে, ৬ কোটির ফ্লপ শো এখন চলছে কলকাতা নাইট রাইডার্সে।

এবার আইপিএল নিলামের আগেই রাসেল, নারিনদের রিটেন করে কেকেআর। আর তখনই নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছিল। এখন দেখা যাচ্ছে কেন উঠেছিল এই প্রশ্ন। কারণ এবার আইপিএলে এখনও পর্যন্ত স্বমহিমায় দেখা যায়নি নারিনকে। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই যিনি এতদিন কেকেআরকে ভরসা জুগিয়েছেন সেই ক্যারিবিয়ান ক্রিকেটার আজ ফ্লপ। এখন যে তিনি ‘ফুরিয়ে’ এসেছেন সেটাই তিনি দেখাচ্ছেন। এখন আর তাকে দলে রেখে লাভের লাভ কিছুই হচ্ছে না। আইপিএলের একদা ‘ অনন্য, অনবদ্য’ এখন অতীত। তাই তো তাঁর এই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।


You might also like!