Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Milan sacked coach Stefano Pioli: মিলানে বরখাস্ত হলেন কোচ স্তেফানো পিওলি

Milan sacked coach Stefano Pioli
Milan sacked coach Stefano Pioli

 

মিলান, ২৪ মে: ২০১০-১১ মরসুমের পর আর সিরি আ জিততে পারছিল না এসি মিলান। শিরোপা জিততে তারা ২০১৯ সালে কোচ হিসেবে নেয় স্তেফানো পিওলিকে। কিন্তু ২০২২ সালে শিরোপা-খরা কাটিয়ে মিলানকে সিরি আ জেতান। কিন্তু শিরোপা জেতানোর দুই বছরের মাথাতেই পিওলিকে বরখাস্ত করল মিলান। পিওলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি শুক্রবার জানিয়েছে এসি মিলান। এবারের সিরি আ–র মরসুম এখনো শেষ হয়নি। লিগ শেষ হতে এক ম্যাচ বাকি আছে। তবে শেষ ম্যাচ জিতলেও শিরোপা জেতা হবে না তাদের। দ্বিতীয় স্থানে থেকেই তাদের লিগ শেষ করতে হবে। গত এপ্রিলের ২২ তারিখ নিজেদের মাঠে তারা হেরে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে। সেই জয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে ইন্টার মিলান। এই মুহূর্তে ৩৭ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। তৃতীয় স্থানে থাকা বোলোনিয়ার পয়েন্ট সমান ম্যাচে ৬৮।


You might also like!