
ম্যানচেস্টার : মেসি-রোনালদো যুগের পর ফুটবলের রাজত্বটা কার দখলে যাবে? - এই প্রশ্নে প্রথমেই আসে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের নাম। পরিসংখ্যানও এখন তাদের পক্ষেই বলছে। ফর্ম কিংবা গোলক্ষুধা সবই তাদেরকে মেসি এবং রোনালদোর উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দিচ্ছে।
তবে মেসি-রোনালদোর উত্তরসূরি যাদেরকে ভাবা হচ্ছে, তাদেরই একজন আর্লিং হলান্ড । তিনি কিন্তু এখনই নিজেকে এই দুই কিংবদন্তির জায়গায় দেখছেন না। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার মনে করেন, মেসি-রোনালদোর এখনও ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে। এই তো দেখুন না, এই দুজন যুক্তরাষ্ট্র আর সৌদি আরবে গিয়েও সেখানকার ফুটবলের চেহারাটা বদলে দিয়েছেন।
