
প্যারিস, ৩০ অক্টোবর : সোমবার রাতেই প্যারিসে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীর নাম। লিওনেল মেসির অষ্টম নাকি আর্লিং হলান্ড প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিততে চলেছেন, সে দিকেই মুখিয়ে আছে বিশ্ব। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন মেসি। অন্যদিকে ম্যানচেস্টার সিটিকেও তাদের ইতিহাসের প্রথম ট্রেবল শিরোপা এনে দিয়েছেন হলান্ড।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এক সময় মেসির কোচ ছিলেন। মেসিকে খুব কাছ থেকে দেখেছেন। এখন ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে হলান্ডকেও দেখছেন। তিনি মনে করেন, মেসি ও হলান্ড দুজনই এবারের ব্যালন ডি'অরের দাবিদার। এবার দু'জনকেই এই পুরস্কার দেওয়া হোক।
