Breaking News

 

Game

2 years ago

Messi: মেসি খেললেন না ফাইনালে, শিরোপাও জিততে পারল না মায়ামি

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

যুক্তরাষ্ট্র, ২৮ সেপ্টেম্বর: একক নৈপুণ্যে দলকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু ইনজুরির কারণে ফাইনালটা খেলা হল না। ঘরের মাঠের ফাইনালে দর্শকসারিতে বসে দেখলেন সতীর্থদের অসহায় আত্মসমর্পন। বৃহস্পতিবার ইউএস ওপেন কাপের ফাইনালে হাউস্টন ডায়নামোর কাছে ২-১ গোলে হেরে গেছে মেসিবিহীন ইন্টার মায়ামি। প্রথমার্ধেই ডায়নামোর পক্ষে গোল দুটি করেন গ্রিফিন ডোরসি ও আমিনে বাসি। ম্যাচের অন্তিম মুহূর্তে মায়ামির পক্ষে একটি গোল শোধ করেন জোসেফ মার্টিনেজ। এর আগে মেসির অবর্তমানে লিগের খেলায় অরল্যান্ডো সিটিকেও হারাতে পারেনি মায়ামি। ১-১ গোলে ড্র হয়েছিল সে ম্যাচ।


You might also like!