চেন্নাই, ১৮ এপ্রিল : আইপিএল ২০২৩ সালের একটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। লখনউ মিউনিসিপাল করপোরেশনের নির্বাচনের কারণে আগামী মাসের ৪ তারিখের ম্যাচের সূচি পরিবর্তন করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
আগামী মাসের ৪ তারিখ আইপিএলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। তবে মিউনিসিপাল করপোরেশনের নির্বাচনের কারণে ম্যাচটি একদিন এগিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ লখনউ ও চেন্নাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩.৩০ মিনিটে।
