Game

2 years ago

Manchester United:স্কটিশ মিডফিল্ডারের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

Manchester United
Manchester United

 

ম্যানচেস্টার, ৭ ডিসেম্বর : হাইভোল্টেজ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ হাসি হাসলো ম্যানচেস্টার ইউনাইটেভ। পার্থক্য গড়ে দিয়েছেন স্কট ম্যাকটমিনে। এই স্কটিশ মিডফিল্ডারের জোড়া গোলে চেলসির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচে মোট ২৮-বার গোলে শট নিয়েছে ম্যান ইউ, যেখানে প্রতিপক্ষ চেলসি জালের জন্য শট নিয়েছে ১৩ বার। বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে পয়েন্ট টেবিলে ছয়ে উঠে এল ম্যানইউ।


You might also like!