Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Manchester City: টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতলেন ম্যানচেস্টার সিটির হলান্ড

Manchester City's Holland won the second Golden Boot in a row
Manchester City's Holland won the second Golden Boot in a row

 

ম্যানচেস্টার, ২১ মে:ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। তাতে তিনি জিতে নিয়েছেন গোল্ডেন বুট। সোমবার পুরস্কার হাতে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ নরওয়েজীয় তারকা।

গত মরশুমে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হলান্ড। প্রথম আসরেই উপহার দেন দুর্দান্ত পারফরম্যান্স। দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও এফএ কমিউনিটি শিল্ড জেতাতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রাখেন হল্যান্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মরসুমে ৫৩ ম্যাচে ৫২ গোলের পাশাপাশি করেন ৯ অ্যাসিস্ট। শুধু প্রিমিয়ার লিগেই ৩৫ ম্যাচে ৩৬ গোল করে ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড।

You might also like!