Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Ligue One: লিগ ওয়ান: তুলুসের কাছে হার পিএসজির

Mbappe
Mbappe

 

প্যারিস, ১৩ মে : গত সপ্তাহেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। কিন্তু চ্যাম্পিয়ন হতে চলা একটা দল রবিবার ঘরের মাঠে হেরে গেল দুর্বল দল তুলুসের কাছে ৩-১ গোলে।পিএসজির হয়ে শেষ ম্যাচে খেলে ফেললেন এমবাপ্পে।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের আট মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ১৩তম মিনিটে তুলুসকে সমতায় ফেরান থিজস ডালিঙ্গা। প্রথমার্ধ শেষ হয় অমিমাংসিত ভাবে।

দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ খেলা চলতে থাকে। তবে পিএসজি গোল পাচ্ছিল না। বরং ম্যাচের ৬৮তম মিনিটে আরেক গোল হজম করে পিএসজি ২-১এ পিছিয়ে যায়। তুলুসের হয়ে গোল করেন ইয়ান গবোহো। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের ফ্রাঙ্ক মাগ্রি তুলুসের জয় নিশ্চিত করেন।

এই হারে অবশ্য কোন ক্ষতি হয়নি পিএসজির। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। আর ৩৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে তুলুস।

You might also like!