Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

PSG vs Lyon: ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হারল পিএসজি

psg
psg

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউরোপিয়ান লিগ থেকে আগেই ছিটকে গেছে প্যারিস সেইন্ট জার্মেই। তাই পিএসজি এখন শুধুই লিগ ওয়ানে শিরোপার পথে টিকে রয়েছে। তবে মেসি-এমবাপ্পের মতো তারকায় ঠাসা দল নিয়েও শিরোপার পথে হোঁচট খেয়েই যাচ্ছে ফরাসি জায়ান্টরা। সবশেষ ম্যাচেও নিজেদের মাঠে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তোফার গালতিয়েরের শিষ্যরা।

রবিবার (২ মার্চ) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। তবে মৌসুমের শুরু থেকে মাঝপথ পর্যন্ত দুর্দান্ত খেলা পিএসজি হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। লিঁওর হয়ে জয়সূচক গোলটি করেন ব্র্যাডলি বারকোলা।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে রেনের কাছে ০–২ গোলে হেরেছিল পিএসজি। বিরতি থেকে ফিরে ঘরের মাঠে হারের ধারাবাহিকতাই ধরে রাখল নেইমার বিহীন মেসি-এমবাপ্পেরা। অন্যদিকে লিওঁর কোচ হিসেবে প্রথমবার পার্ক দ্য প্রিন্সেসে এসেই পুরোনো দলের বিপক্ষে জয় উপহার পেলেন লরাঁ ব্লাঁ।

এদিন ম্যাচের শুরু থেকে পিএসজিকে চেপে ধরেছিল সফরকারীরা। তাতে পয়েন্ট তালিকার শীর্ষ দলের সঙ্গে যে ১০ নম্বর দলের খেলা সেটি প্রথমার্ধে দেখে বোঝার উপায় ছিল না। গোলের সুযোগ যেমন তৈরি করেছে, তেমনি নষ্টও করেছে দুদল।

৩৯তম মিনিটে ডি-বক্সে আলেক্সান্দ্র লাকাজেতকে ফেলে দিয়ে লিওঁকে পেনাল্টি উপহার দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে স্পট কিকে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লাকাজেত।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে লিড পেয়ে যায় লিওঁ। ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন থিয়াগো মেন্দেস। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে থাকা বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার কাছে। দোন্নারম্মাকে উল্টো পাশে ছিটকে ফেলে জালে জড়ান বল এই ফরোয়ার্ড।

৬৭ মিনিটে আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন বারকোলা। তবে ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে এবার গোল পেতে দেননি দোন্নারুম্মা। এরপর ম্যাচের শেষ দিকে পিএসজি চেষ্টা করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। ফলে মৌসুমে পঞ্চম ও টানা দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।

এই হারের পরও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে প্যারিসের দলটি। দ্বিতীয় স্থানে থাকা লস ও মার্শেইর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। অন্যদিকে অঘটন ঘটিয়ে ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকায় নয়ে উঠে এসেছে অলিম্পিক লিওঁ। 


You might also like!