Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : জয়ের খোঁজে রবিবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন সম্ভাব্য একাদশ

Kolkata Knight Riders (File Picture)
Kolkata Knight Riders (File Picture)

 

কলকাতা, ২৩ এপ্রিল : আজ জয়ের খোঁজে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন ম্যাচটি হবে সন্ধ্যা ৭.৩০মি:। 

খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কেকেআর। দুই ম্যাচ জয়ের পর হেরেছে পরপর তিনটি ম্যাচ। অন্যদিকে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস রয়েছে দুর্দান্ত ছন্দে। একটি পরিবর্তন আসতে পারে কলকাতা শিবিরে। কুলওয়াত খেজরুলিয়ার স্থানে জায়গা হতে পারে শার্দূল ঠাকুরের। ইমপেক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। জয়ের ছন্দে থাকা চেন্নাই মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এদিকে আইপিএলে অভিষেক ম্যাচে কঠিন অভিজ্ঞতা হয়েছে টাইগার ক্রিকেটার লিটনের। ব্যাট হাতে ব্যর্থতার পর বাজে উইকেটকিপিংয়ে সবাইকে করেছেন হতাশ। ৪ বলে ৪ রান নিয়ে আউট হওয়ার পর উইকেটকিপিংয়ে ক্যাচের সঙ্গে মিস করেছেন দুটি স্টাম্পিং। এরপর সমর্থকদের মধ্যে ধ্বনি উঠেছে 'গো ব্যাক' লিটন।

তবে কলকাতার ওপেনিং সমস্যার সমাধানে লিটনকে আরেকটি সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, তার জায়গায় খেলা আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজও নিজের শেষ তিন ম্যাচে ছিলেন ব্যর্থ। জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে চেন্নাইয়ের বিপক্ষেও তাই লিটনের থাকার সম্ভাবনাটা বেশি।

কলকাতার সম্ভাব্য একাদশ:

ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনীল নারিন, নীতিশ রানা, রিংকু সিং, মানদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও শার্দূল ঠাকুর।

You might also like!