Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Kohli vs Gambhir Rivalry : ২০১৩ থেকে ২০২৩, এক দশকে বদলেছে জার্সির রঙ কিন্তু পাল্টায়নি উত্তাপ!

Kohli and Gambhir
Kohli and Gambhir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট জগতে গম্ভীর এবং কোহলির অবদান কতটা সে বিষয় নতুন করে কিছু বলার নেই। এই দুই ক্রিকেটারের রেকর্ড, এই দুই ক্রিকেটারের প্রাধান্য বর্ণনা করে দেয়। কিন্তু বেশ কয়েকবার দেখা গেছে এই দুই ক্রিকেটার মাঠেই বাতানুবাদে জড়িয়ে পরেছেন। এই প্রতিদ্দন্ধিতা চলে আসছে ২০১৩ সাল থেকে এম এ চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে। বিনয় কুমারের বলে আউট হয়ে ডাগ আউটে ফেরার সময় গম্ভীর হঠাৎই উসকানিমূলক কিছু মন্তব্য করে ফেলে যার দরুন মাঠের মধ্যেই বচসায় জড়িয়ে যায় এই দুই খেলোয়াড়। তরিঘরি সতীর্থরা সেইবার সামাল দেয়। তবে অফ-দা ফিল্ড এই দুই খেলোয়াড়ের সম্পর্ক বেশ ভালই। সাম্প্রতি কোহলির ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে গম্ভীর এবং কোহলি এবং গম্ভীর পরস্পরকে আলিঙ্গন করছেন ড্রেসিং রুমে।  

জাতীয় দলে খেলার সময় এই দুই খেলোয়াড় বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন। তবে আইপিএল-এর মতন এতো বড়ো টুর্নামেন্টে এ যেন এক আলাদাই প্রতিদ্বন্দ্বিতা, এমনটাই মনে করছেন দর্শকরা। এই বছরই লখনৌ বনাম ব্যাঙ্গালোরের হোম ম্যাচে শেষ বলে পরাজিত হতে হয় কোহলিদের। সেই ম্যাচেও আই পি এল-এর আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে জরিমানা দিতে হয় লখনৌ এর খেলোয়াড় আবেশ খানকে। শেষ বলে জেতার পর গৌতম গম্ভীর ব্যঙ্গালোরের দর্শক আসনের দিকে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে যেতে ইঙ্গিত করেন। এখান থেকেই শুরু হয় মস্তিষ্কের লড়াই।  

গতকালের ম্যাচটি ছিল লো-স্কোরিং। কেউ ভাবতেও পারেনি এতো কম রান ডিফেন্ড করার চ্যালেঞ্জটা কোহলিরা অতিক্রম করে ফেলবে। লখনৌ-এর প্রতিটা উইকেটের সেলিব্রেশনে, আগের পরাজয়ের প্রতিশোধ সুদে আসলে ফেরত দিচ্ছিলেন কোহলি। 

গতকালের বচসায় আইপিএল আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে ১০০% ম্যাচ ফি কাটা হয় কোহলি এবং গম্ভীরের। ভবিষ্যতে এই দুই খেলোয়াড়ের মধ্যে মস্তিষ্কের লড়াই কিরূপ সেই বিষয় সাক্ষী থাকতে আগ্রহী দর্শক। 

You might also like!