Game

2 years ago

KKR:দলকে ঢেলে সাজাতে চাইছে কেকেআর, আইপিএল-কে মাথায় রেখে হতে পারে বড় অর্থ বিনিয়োগ

KKR
KKR

 

কলকাতা, ২৩ নভেম্বর : সপ্তদশ মরসুমের ‘মিনি’ নিলামের আসর বসতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। এবার দেশের বাইরে দুবাইয়ে বসতে চলেছে নিলামের আসর। দশ ফ্র্যাঞ্চাইজি সম্মুখসমরে নামতে তৈরি। গত মরসুমে দলগঠনে বেশ কিছু ত্রুটি থেকে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের। মাঠের পারফর্ম্যান্সেই তা প্রমাণ করেছে। এবার তারা আর ভুল করতে চায় না। দু বারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স ২০১৪ থেকে ট্রফিহীন। তাই এই ধারাবাহিক ব্যর্থতা মুছে দিতে মরিয়া শাহরুখ খান ও বেঙ্কি মাইশোর’রা। তাই দলকে নতুন করে সাজিয়ে তুলতে তারা উঠেপড়ে লেগেছেন। তাই তারা তাদের ঘরের ছেলে দু'বারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীরকে লখনউ সুপার থেকে নিয়ে এসে মেন্টর করেছে।

গৌতম গম্ভীর ২০১১ সাল থেকে ২০১৭ পর্যন্ত নাইট জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন। ছিলেন দলের অধিনায়কও। দলকে চেনেন হাতের তালুর মত। ক্রিকেটার হিসেবে যেমন সাফল্য এনেছিলেন, তেমনই মেন্টর হিসেবেও সাফল্যে আবার আনবেন সেই আশায় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। কলকাতায় থাকাকালীন গম্ভীর নতুন মুখদের বরাবর সুযোগ দিয়েছেন। সূর্যকুমার যাদব, মনবিন্দর বিসলা, সুনীল নারাইন থেকে ইকবাল আব্দুল্লাহরাতো সেই সময় গম্ভীরের ম্যাচ উইনার হয়ে উঠেছেন। এবারও তিনি যে সেই পথেই হাঁটবেন তাতে কোন সন্দেহ নেই। নতুন প্রতিভাদের জায়গা দিতে আন্দ্রে রাসেলের মত ১২ কোটি টাকার পরিচিত মুখকে ছেঁটে ফেলতেও দ্বিধা করবেন না গৌতম গম্ভীর। তাই রাসেলের জায়গায় কোনও তরুণ অলরাউন্ডার-কে নিলামে নিশানা করতে পারে কলকাতা। নাইটদের সেই তালিকায় আছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র বা আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইয়ের।


You might also like!