Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Team India Hold 1st Position : টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই এল সুখবর, টেস্ট র‍্যাংকিং ভারত শীর্ষে

Team India Hold 1st Position in ICC World Test Ranking(File Picture)
Team India Hold 1st Position in ICC World Test Ranking(File Picture)

 

দুবাই, ২ মে : আগামী ৭ জুন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগেই ভারতীয় দলের কাছে এল সুখবর। দীর্ঘ ১৫ মাস পর অস্ট্রেলিয়াকে শীর্ষস্থান থেকে সরিয়ে আইসিসির টেস্ট ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ৩ পয়েন্ট পিছিয়ে ১১৯ নম্বরে ছিল ভারত। নতুন যে ক্রমতালিকা দেওয়া হয়েছে সেখানে ২০২০ সালের মে মাসের পর থেকে হওয়া সিরিজ়ের হিসাব নেয়া হয়েছে। সেই কারণে ২০২১-২২ মরসুমে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে অস্ট্রেলিয়ার জয়ের কোনও পয়েন্ট অস্ট্রেলিয়া আর পাচ্ছে না। সেই কারণে তাদের পয়েন্ট কমে হয়েছে ১১৬। অন্য দিকে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২১।

নতুন এই ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১৪। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৪। পাঁচ নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট ১০০। আইসিসির সর্বশেষ ক্রমতালিকা বলছে, শুধু টেস্ট ফরম্যাটই নয় ভারত টি-২০ ফরম্যাটেও এক নম্বর টিম। টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পিছনে ফেলেছেন রোহিত শর্মারা। টি-২০তে ২৬৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের পয়েন্ট ২৬১। ২৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

ভারতীয় ক্রিকেটের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। তিনি রোহিত শর্মা ও কোহলিদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।


You might also like!