Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

TATA IPL 2023:আইপিএলে ভারতীয়দের দাপট! সব বিভাগেই পিছিয়ে পড়ছেন বিদেশিরা

ipl indian players ahead in all sections
ipl indian players ahead in all sections

 

মুম্বাই, ১২ মে : আইপিএল শেষের দিকে। কিন্তু সব বিভাগেই ভারতীয়রা টেক্কা দিচ্ছেন বিদেশিদের।ব্যাটারদের প্রথম ১০ জনের মধ্যে ছ’জনই বিদেশি। আর বোলারদের তালিকাতেও ভারতীয়দের প্রাধান্য বেশি।

ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন আরসিবির ফ্যাফ ডুপ্লেসি। ইতিমধ্যেই তিনি ৫৭৬ রান করে ফেলেছেন। দ্বিতীয় স্থানে যশস্বী জয়সওয়াল। তিনি করেছেন ৪৭৭ রান। তৃতীয় স্থানে শুভমন গিল (৪৬৯ রান)।

প্রথম দশে বিদেশিদের মধ্যে আর যারা রয়েছেন- ডেভন কনওয়ে (৪৬৮), জস বাটলার (৩৯২) এবং কাইল মেয়ার্স (৩৫৯)। প্রথম দশে ভারতীয়দের মধ্যে আর যারা রয়েছেন-

বিরাট কোহলি (৪২০), রুতুরাজ গায়কোয়াড় (৪০৮), সূর্যকুমার যাদব (৩৭৬) এবং শিখর ধাওয়ান (৩৪৯)।

আর কমলা টুপির(বোলিংএ) লড়াইয়ে শুধুই ভারতীয়রা। বিদেশিদের মধ্যে একমাত্র ১৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তিনি ছাড়া প্রথম দশে শুধুই ভারতীয়রা।

শীর্ষে মহম্মদ শামি। তিনিও ১৯টি উইকেট নিয়েছেন। তিনি খেলছেন গুজরাত টাইটান্সে।

তিন নম্বরে রয়েছেন তুষার দেশপাণ্ডে। তিনিও ১৯টি উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

এছাড়া পীযূষ চাওলা, বরুণ চক্রবর্তী এবং যুজবেন্দ্র চহাল ১৭টি করে উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাডেজা এবং আরশদীপ সিংহ নিয়েছেন ১৬টি করে উইকেট।

নবম স্থানে থাকা মহম্মদ সিরাজ নিয়েছেন ১৫টি উইকেট। ১৪টি উইকেট নিয়েছে দশ নম্বরে থাকা রবিচন্দ্রন অশ্বিন।


You might also like!