
হানঝাউ, ৬ অক্টোবর : বাংলাদেশকে হারিয়ে ভারত আরও এক সোনার খোঁজ দিচ্ছে। শুক্রবার বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। ভারতের সামনে ছিল ৯৭ রানের টার্গেট । ৯.২ ওভারেই ম্যাচ শেষ করে দিল ঋতুরাজরা। আজ পাকিস্তান-আফিগানিস্তানের সঙ্গে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে। যে টিম জিতবে, তার বিরুদ্ধে সোনার ম্যাচে নামবে ভারত। ফাইনালে প্রতিপক্ষ যেই হোক ভারতই এশিয়াডে এবার ফেভারিট।
অধিনায়ক ঋতুরাজ নেপালের বিরুদ্ধে রান পাননি। কিন্তু আজ পুষিয়ে দিলেন , ২৬ বলে নট আউট ৪০ করে গেলেন। মেরেছেন ৩টে বিশাল ছয় ও ৪টে চার। তবে আরও বিস্ফোরক ছিলেন তিলক ভার্মা। ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৫৫ করে নট আউট থেকে গেলেন। মাত্র ৯.২ ওভারেই ৯৭-১ করে জিতে যায় ভারত। সাই কিশোর, রবি বিষ্ণোই, শাহবাজ আমহেদ, তিলক ভার্মাদের মতো পাঁচ স্পিনারই ১০০ পার করতে দিলেন না বাংলাদেশকে। কিশোর নিয়েছেন ৩ উইকেট। সুন্দরের শিকার ২। ১টি করে উইকেট তিলক, শাহবাজ, বিষ্ণোইয়ের।
