
হানঝাউ, ৫ অক্টোবর : আজ সকালে এশিয়াডে আর্চারিতে ভারতের মেয়েদের কমপাউন্ড টিম সোনা পেল। চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ফিরে সোনা জিতলেন জ্যোতি, অদিতি ও পরনিতরা। তাইপের বিরুদ্ধে ২৩০-২২৯ পয়েন্টে জ্যোতি-অদিতি-পরনীতরা টিম ইভেন্টে সোনা জিতলেন।
শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন মেয়েই খুঁজে নেন পারফেক্ট টেন। সেই চাপ আর নিতে পারেনি তাইপের টিম। এই জয়ে ১৯তম সোনা এল এ বারের এশিয়ান গেমস থেকে। উল্লেখ্য তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীতরা। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে। আর চাইনিজ তাইপের দল বিশ্বক্রমপর্যায়ের তিন নম্বরে রয়েছে।
