Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Border Gavaskar Trophy: বর্ডার গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া এ-এর সঙ্গে খেলবে ভারত 'এ

India will play Australia A before the Border Gavaskar Trophy
India will play Australia A before the Border Gavaskar Trophy

 

মেলবোর্ন, ২৮ মে: ভারত 'এ' চলতি বছরের শেষের দিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া 'এ'-এর বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলবে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই ঘোষণা করেছে।

সিএ জানিয়েছে, দুটি খেলা যথাক্রমে ৩১ অক্টোবর-৩ নভেম্বর ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা এবং এমসিজিতে অনুষ্ঠিত হবে।

পিটার রোচ, সিএ প্রধান জানিয়েছেন, "ভারতীয় দল ১৭ নভেম্বর থেকে একটি তিন দিনের আন্তঃ-স্কোয়াড ম্যাচও খেলবে। ভারত ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া 'এ'-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল।" সেই সঙ্গে তিনি বলেছেন,"২২ নভেম্বর থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে উদ্বোধনী টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। ১৯৯১-৯২ সালের পর প্রথমবারের মতো মার্কি সিরিজটি পাঁচটি টেস্টে বাড়ানো হয়েছে।"

উল্লেখ্য অস্ট্রেলিয়া ২০১৭ সাল থেকে বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারেনি। ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে ঘরের মাঠে দুটি সিরিজ সহ গত চারটি সিরিজ ২-১–এ হেরেছে।


You might also like!