
মুম্বই, ১০ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট ম্যাচের জন্য ঘোষণা করা হল ভারতীয় দলকে। প্রথম দুই ম্যাচের মতো শেষ তিনটি টেস্ট ম্যাচেও নেই কোহলি। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ফিরেছেন ঠিকই কিন্তু তাদের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। আর বাংলা থেকে মুকেশ কুমারের পাশাপাশি সুযোগ পেলেন আকাশদীপ।
শনিবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত কারণে শেষ তিন টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বিরাট। কোহলির ব্যক্তিগত কারণ নিয়ে যাতে কোনওরকম চর্চা করা না হয় তা ফ্যান ও মিডিয়ার কাছে আর্জি জানিয়েছে বোর্ড।
ভারতীয় দল- রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পাটীদার, সরফরাজ খান,ধ্রুব জুড়েল, কেএস ভর, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ।
