Game

2 years ago

Junior Women's World Cup:আজ জুনিয়র মহিলা বিশ্বকাপ হকিতে আমেরিকাকে হারিয়ে নবম স্থানে শেষ করল ভারত

Junior Women's World Cup
Junior Women's World Cup

 

সান্তিয়োগো, ১১ ডিসেম্বর : চিলির সান্তিয়োগোতে আজ অনুষ্ঠিত জুনিয়র মহিলা বিশ্বকাপ হকিতে আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। আমেরিকার বিরুদ্ধে লড়াই করে ম্যাচ জিতল ভারত। শেষ করল নবম স্থানে।

পেনাল্টি শুট আউটে ৩-২ গোলের ব্যবধানে ভারত হারিয়ে দিল আমেরিকাকে। এই ম্যাচে দুর্দান্ত খেললেন ভারতীয় গোলরক্ষক মাধুরী কিন্ডো। ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভে ভর করে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় দলকে জেতালেন নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২। ভারতের হয়ে গোল দুটি করেন মঞ্জ চৌরশিয়া এবং সুনেলিতা টোপ্পো।


You might also like!