Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Sportradar Integrity Services: ২০২২-এ ফুটবলে পাতানো ম্যাচ ৭৭৫, ক্রিকেটে ১৩

Sportradar Integrity Services
Sportradar Integrity Services

 

ফ্রান্স, ৭ এপ্রিল : ২০২২ সালে বিশ্ব ক্রিড়াঙ্গনে সব মিলিয়ে ১২১২টি পাতানো ম্যাচ হয়েছে বলে অভিযোগ করেছে ‘স্পোর্টর‌্যাডার ইন্টিগ্রিটি সার্ভিসেস’ নামের একটি সংস্থা। এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত খেলা খতিয়ে দেখে, সেখানে দুর্নীতি হয়েছে কি না। স্পোর্টর‌্যাডার ২৮ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, ২০২২ সালে ৯২টি দেশে ১২ ধরনের খেলায় মোট ১২১২টি ম্যাচ পাতানো হয়ে থাকতে পারে। ‘ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম’ নামের বিশেষ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন খেলা তদন্ত করে দেখে এই সংস্থা।

সবচেয়ে বেশি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফুটবলে। ৭৭৫টি ফুটবল ম্যাচে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। এ ছাড়া ২২০টি বাস্কেটবল ম্যাচ, ৭৫টি টেনিস ম্যাচেও ফিক্সিংয়ের গন্ধ রয়েছে। তালিকায় ক্রিকেট রয়েছে ছয় নম্বরে। কিন্তু এক বছরে ১৩টি ক্রিকেট ম্যাচে ফিক্সিং কম নয় বলে জানিয়েছে স্পোর্টর‌্যাডার। ক্রিকেটে এখনো পর্যন্ত এক বছরে এত ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেনি।


You might also like!