Game

2 years ago

ICC ODI World Cup 2023: বিশ্বকাপের সেরা দশ ফিল্ডারের তালিকা প্রকাশ করল আইসিসি

Virat Kohli
Virat Kohli

 

কলকাতা, ১৯ অক্টোবর : বিশ্বকাপের দুটো সপ্তাহ হয়ে গেল। ইতোমধ্যে অনেকেই ব্যাটিং-বোলিংয়ে চমক দেখাচ্ছেন। আবার অনেকে দুর্দান্ত ফিল্ডিং করে নজর কাড়ছেন। চলমান বিশ্বকাপের দুই সপ্তাহ শেষে সেরা দশ ফিল্ডারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেরা দশ ফিল্ডারের তালিকায় সর্বোচ্চ ২ জন করে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে। এছাড়া একজন করে সুযোগ পেয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড থেকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে সেরা (ইমপ্যাক্ট) ফিল্ডার ভারতের।বিরাট কোহেলি সর্বোচ্চ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন। রান বাঁচানো এবং চাপের মুহূর্তে দুর্দান্ত ফিল্ডিং করে ২২.৩০ পয়েন্ট পেয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তারকা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২১.৭৩। এ তালিকায় ৩ নম্বরে আছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের পয়েন্ট ২১.৩২। ১৫.৫৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের শাদাব খান, পয়েন্ট ১৫.১৩। এ ছাড়া সেরা দশে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, আফগানিস্তানের রহমত শাহ, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, পাকিস্তানের ফখর জামান এবং ভারতের ঈশান কিষান।

You might also like!