Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Md. Siraj : শাহিনকে পিছনে ফেলে সিরাজ শীর্ষে

Md. Siraj (File picture)
Md. Siraj (File picture)

 

মুম্বই, ৮ নভেম্বর : আইসিসি রাঙ্কিংয়ে শুভমন যেমন বাবর আজমকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন তেমনি বোলিংএ মোহাম্মদ সিরাজ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে পিছনে ফেললেন।

গত সপ্তাহেই বোলার র‌্যাঙ্কিয়ে এক নম্বর হয়েছিলেন শাহিন। প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে সব থেকে বেশি রান দিয়ে লজ্জার নজির গড়েন। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে।

অন্য দিকে, বিশ্বকাপে মুম্বই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বাড়ার জন্য সিরাজ ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলেন। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তাঁর পয়েন্ট ৬৯৪। চলতি বিশ্বকাপে এখন সব থেকে বেশি উইকেট পাওয়া অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার ৬৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তার চতুর্থ স্থানে ভারতের কুলদীপ যাদব। তার পয়েন্ট ৬৬১। এক নম্বর থেকে এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গিয়েছেন শাহিন। পাকিস্তানের পেসারের পয়েন্ট ৬৫৮। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের আরও দুই পেসার। যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। ৬৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন বুমরা। দশ নম্বরে শামি। বাংলার পেসারের পয়েন্ট ৬৩৫।


You might also like!