Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Tata IPL 2023 : নাইটদের উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিকের গুজরাট

Vijay Shankar
Vijay Shankar

 

কলকাতা, ২৯ এপ্রিল : শনিবার ইডেনে মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটাররা লড়াইয়ের মতো রান তুললেও বোলাররা চরম ব্যর্থ হলেন। যার ফলে ১৩ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। হার্দিকের দলের বিজয় শঙ্কর ২৪ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এদিন জয়ের ফলে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এলো হার্দিক বাহিনী।


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজ ও আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে সাত উইকেটে ১৭৯ রান তুলেছিল নাইটরা। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খারাপ করেননি গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। বৃষ্টির আশঙ্কায় শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দিয়েছিলেন দুজনে। তবে চেনা মাঠে খুব একটা স্বস্তিতে ব্যাট করতে পারছিলেন না ঋদ্ধি। শেষ পর্যন্ত পঞ্চম ওভারের প্রথম বলে ১০ রানে সাজঘরে ফেরেন তিনি। এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন গিল ও গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন তাঁরা। হার্দিক পাণ্ড্যকে (২০ বলে ২৬) ফিরিয়ে জুটি ভাঙেন হরষিত রানা। দুর্দান্ত খেলতে থাকা শুভমন গিল (৩৫ বলে ৪৯) অর্ধশতরানের মুখেই সুনীল নারাইনের বলে ফিরে যান। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই নাইটদের বিরুদ্ধে জয় তুলে নেয় হার্দিকের ছেলেরা। বিজয় শঙ্কর ২৪ বলে ৫১ এবং ডেভিড মিলার ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

You might also like!