Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Gautam Gambhir: ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন জানিয়ে দিলেন গৌতম গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকলকাতা নাইট রাইডার্সের টানা ১০ বছরের অপেক্ষার অবসান হয়েছে তিনি মেন্টরের দায়িত্ব নিতেই৷ এক দশক পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এবার কি জাতীয় দলের কোচ হবেন গৌতম গম্ভীর? এই প্রসঙ্গে মুখ খুললেন গম্ভীর নিজেই।

আইপিএল ফাইনালের পর বিসিসিআই সচিব জয় শাহ হাত মেলান গম্ভীরের সঙ্গে দুজনের মধ্যে বহুক্ষণ কথা হয়। তারপরেই গম্ভীরের নতুন দায়িত্ব নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে গৌতম জানিয়েছেন, এখনই এই নিয়ে ভাবছেন না তিনি৷

গৌতম জানিয়েছেন, টানা দুমাস কেকেআরের দায়িত্ব সামলাতে গিয়ে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। আগামী দিনে কী করবেন, তা নিয়ে আপাতত ভাবতে চান না তিনি। নিজের পরিবারই এখন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন গম্ভীর। ক্রিকেট নিয়ে মাথা ঘামাতে মোটেই রাজি নন আপাতত। তবে গম্ভীরের বিশ্বাস, আগামী দিনে আইপিএলের সবচেয়ে সফল দল হয়ে উঠবে কেকেআর।

২০১২ এবং ২০১৪ সালে অধিনায়ক হিসাবে কেকেআরকে আইপিএল জিতিয়েছিলেন গম্ভীর৷ এবার জেতালেন মেন্টর হিসাবে। ২০২২ থেকে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি৷ এবার কি টিম ইন্ডিয়ার দায়িত্ব? জানা যাবে কিছুদিনের মধ্যেই৷


You might also like!